ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
বরিশাল সদর-৫ আসন

স্বতন্ত্র প্রার্থী হতে পারেন সাদিক আবদুল্লাহ, সিদ্ধান্ত আজ-কালের মধ্যেই 

স্বতন্ত্র প্রার্থী হতে পারেন সাদিক আবদুল্লাহ, সিদ্ধান্ত আজ-কালের মধ্যেই 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশাল সদর আসনে প্রার্থী হতে পারেন মনোনয়ন বঞ্চিত সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্। এ বিষয়ে দলের নেতাকর্মীদের দাবি ক্রমশই জোড়ালো হচ্ছে। আর তাই আগামী দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নিবে বরিশাল মহানগর ও সদর উপজেলা আওয়ামী লীগ।


দলীয় নেতা-কর্মীরা জানিয়েছে, ‘জেলা এবং মহানগর আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে সমর্থন থাকার পরও গেলো সিটি নির্বাচনে মনোনয়ন বঞ্চিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।


এমনকি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকে মনোনয়ন দেয়া হয়নি দলীয় ষড়যন্ত্রের কারণে। এ কারণে বরিশাল সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রতিদ্ব›িদ্বতার দাবি তুলেছেন নেতাকর্মীরা। এমনকি এ বিষয়ে নেতা-কর্মীদের অনেকটা চাপের মুখে পড়েছেন সাদিক আবদুল্লাহ।


নেতাকর্মীরা জানান, ‘দলীয় প্রার্থী দেয়া হলেও প্রতিটি আসনে আওয়ামী লীগের ডামি অথবা বিকল্প প্রার্থী রাখার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রতিবন্ধকতা নেই সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর। এই যুক্তিতেই মহানগর এবং সদর উপজেলা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করার দাবি জানিয়েছেন তারা।
 তারা আরো বলছেন, দলের তৃণমূল এবং ভোটার পর্যায়ে জনপ্রিয়তা রয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর। তিনির্  নির্বাচনে গেলে তাঁর বিজয় নিশ্চিত। তেমনটি ভেবেই তাকে নির্বাচনী প্রতিদ্ব›িদ্বতায় নামাতে চায় খোদ মহানগর এবং সদর উপজেলা আওয়ামী লীগের নেতারাও।


মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, ‘এই বিষয়ে এখনো চ‚ড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা মহানগর এবং সদর উপজেলা আওয়ামী লীগ যৌথভাবে বসে আগামী দুই-একদিনের মধ্যেই এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নিবো।


তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগ বা নৌকার বিপক্ষে নই। বরং আওয়ামী লীগ এবং নৌকা উদ্ধারের জন্য কাজ করছি। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ প্রার্থী হলে, সে কারণেই হবেন।  
অপরদিকে, সাদিক আবদুল্লাহ ছাড়াও মনোনয়ন বঞ্চিত বরিশাল-২ ও বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য শাহে আলম এবং পংকজ দেবনাথও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে শোনা যাচ্ছে। তারাও দুই-একদিনের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে। তবে তাদের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি অনেকটা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রার্থী হবেন কী-না তার ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা।


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ