ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল-৩: স্বপন নৌকা পাওয়ায় বাবুগঞ্জের ৬ ইউনিয়নে মিছিল 

বরিশাল-৩: স্বপন নৌকা পাওয়ায় বাবুগঞ্জের ৬ ইউনিয়নে মিছিল 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে মনোনয়ন নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার বিকালে মনোনয়ন নিশ্চিত করে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১২ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে কর্মী বান্ধব নেতা সরদার খালেদ হোসেন স্বপন (নৌকা) প্রতীক পেয়েছেন।

তিনি (নৌকা) প্রতীক পাওয়ায় বাবুগঞ্জের ৬ ইউনিয়নে একযোগে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। হাজার হাজার নেতাকর্মীরা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও দক্ষিনাঞ্চলে রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহকে শুভেচ্ছা জানিয়ে নৌকার মিছিল করেন। আনন্দ মিছিলে নেতাকর্মীদের সাথে সাধারণ জনতার অংশগ্রহণে উপজেলাজুরে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয়।  

জাহাঙ্গীর নগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি  ইউসুফ খান বলেন, স্বপন ভাইয়ের জন্মস্থান জাহাঙ্গীর নগর ইউনিয়ন। তার মনোনয়ন নিশ্চিত হওয়ায় দলবল নির্বিশেষে হাজারো জনতার অংশগ্রহণে আনন্দ মিছিল বের করা হয়। 

চাঁদপাশা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  দেলোয়ার হোসেন রাড়ী বলেন, স্বাধীনতার পর থেকে এই আসনে নৌকার প্রার্থী পাওয়া যায় নি। এবার কর্মীবান্ধব নেতা স্বপন ভাইকে নৌকা দেওয়ায় উপজেলাজুরে উৎসব করছে নেতাকর্মীরা।  এবার এই আসনের জনগন নৌকায় ভোট দিতে চায়। 

এছাড়া কেদারপুর, মাধবপাশা, রহমতপুর ও দেহেরগতি ইউনিয়নসহ উপজেলার বিভিন্নস্থানে আনন্দ মিছিল বের করা হয়। 

উল্লেখ্য আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন এর আগে  বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তিনবারের সাবেক  সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। 

এছাড়া দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক  আলহাজ্জ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর আস্থাভাজন বলে জনশ্রুতি রয়েছে তার। সরদার খালেদ হোসেন স্বপনের গ্রামের বাড়ী বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামে । তার পিতা হাজী আবুল কাশেম সরদার। 

বিএনপি জোট সরকারের আমলে এই নেতা রাজনৈতিক মামলায় জেলে থাকাকালীন তার পিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। জননেত্রী শেখ হাসিনা তৎকালীন বরিশালের সমাবেশে এ নৃশংস হত্যাকান্ডের কথা উল্লেখ করেছিলেন। 

সরদার খালেদ হোসেন স্বপন ১৯৯৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করে আওয়ামীলীগে যোগদান করেন। এর আগে তিনি ছাত্ররীজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে শেরে বাংলা কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ক্রীড়া বিষায়ক সম্পাদক পদে নির্বাচন করেছেন এই নেতা। ২০০২ সালে জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামলীগের সম্মেলনে স্বপন সভাপতি নির্বাচিত হন।

২০০৩ সালে বিপুল ভোটে জাহাঙ্গীরনগর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে সরদার খালেদ হোসেন স্বপন ২০০৪-২০২১ সাল পর্যন্ত উপজেলা সম্মেলনের মাধ্যমে টানা ৩ বার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  পরবর্তীতে ২০১৪ সালে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।  

জনগণের ভালবাসা এবং আওয়ামীলীগ নেতাকর্মীদের সমর্থনে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে শক্ত ঘাটিতে পরিণত করেন স্বপন। তারই ধারাবাহিকতায় ২০২০ সালে বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হন স্বপন। ২০২১ সালে উপজেলা আওয়ামীলগের সম্মেলনের মাধ্যমে বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন সরদার খালেদ হোসেন স্বপন।     

রাজনীতির পাশপাশি তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি’র  বরিশাল শাখার সভাপতি ‘র দায়িত্ব পালন করেছেন তিনি।


সরদার খালেদ হোসেন স্বপন একজন সৎ, সাহসী, পরিশ্রমী, ত্যাগী আওমী লীগের নেতা। তিনি মানুষকে সরাসরি উপকার করতে ভালবাসেন।

সরদার খালেদ হোসেন স্বপন বাবুগঞ্জ উপজেলায় চারদলীয় জোট সরকার বিরোধী আন্দোলন, ওয়ান এলিভেনের জননেত্রী শেখ হাসিনার মুক্তির আন্দোলনের সময় রাজপথে দলীয় নেতা কর্মী সমর্থকদের সংগঠিত করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । 

তাকে নৌকা প্রতীক দেওয়ায় দুই উপজেলার আওয়ামী নেতাকর্মীদের চাওয়ার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন তৃনমুল পর্যায়ের নেতা কর্মীরা।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ