ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

গৌরনদীতে শিক্ষক ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা 

গৌরনদীতে শিক্ষক ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গৌরনদী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বাষিক সাধারণ সভা গত শনিবার কারিতাস মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। 

ক্রেডিট ইউনিয়নের সভাপতি এইচ এম ইলিয়াস’র সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরনদী উপজেলা সমবায় অফিসার আফসানা শাখী, কালব জেলা ব্যবস্থাপক আবদুল আউয়াল, ক্রেডিটের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মু.শাহীন। 

ক্রেডিটের উপজেলা ব্যবস্থাপক দেবলাল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রেডিটের সাবেক সভাপতি কাজী আসাদুজ্জামান, প্রভাষক রাজারাম সাহা, শারমীন আক্তার, সাধারণ সম্পাদক অঞ্জনা রানী মন্ডল, প্রধান শিক্ষক আলী-আজীম খান পলাশ, কামাল হোসেন খান প্রমুখ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ