ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নাজমা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল  এ তথ্য নিশ্চিত করেন।

নাজমা বাকেরগঞ্জ উপজেলার গোমা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ১৮ নভেম্বর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৬ হাজার ৬৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। 

এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬০ জন। বিভাগে এখন পর্যন্ত ১৮৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪৮ জন, ভোলা সদর হাসপাতালে ১০ জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে আটজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৩৫ জন, পটুয়াখালীতে ১৪ জন, পিরোজপুরে ১৪ জন, ভোলায় পাঁচজন ও বরগুনায় পাঁচজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।  শুক্রবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৩৯০ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ