ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বাবুগঞ্জে ফের ইয়াবাসহ গ্রেফতার সুজন তামিদার

বাবুগঞ্জে ফের ইয়াবাসহ গ্রেফতার সুজন তামিদার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জে ফের ইয়াবাসহ গ্রেফতার হয়েছে সুজন তামিদার (৩০)। মাদক ব্যাবসায়ী সুজন তামিদার উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া গ্রামের শাহজাহান তামিদারের ছেলে। 

শুক্রবার তাকে রাকুদিয়া গ্রামের বাড়ীর একটি ঘর থেকে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে বাবুগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চত করেন বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডল। 

তিনি বলেন, বাবুগঞ্জ থানায় কর্মরত এস আই আনোয়ারুল ইসলাম এক গোপন সংবাদের ভিত্তিতে ঘরে তল্লাশী চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। 
এঘটনায় বাবুগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য এর আগেও সুজন তামিদার একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছে। তিনি মাদক মামলার একজন ওয়ারেন্টভুক্ত আসামি। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ