ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

বরিশালে  মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে মহানগর বিএনপি।এ সময় তারা সরকারের পদত্যাগ ও ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলের নেতৃত্ব দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল

অপরদিকে নগরীর সাগরদি দরগাহ বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি। অবরোধে দূরপাল্লা রুটে সিমীত যান চলাচল ছাড়া তেমন প্রভাব পড়েনি জনজীবনে। 

৬ষ্ঠ দফায় টানা দুই দিনের অবরোধের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে মহানগর বিএনপির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিএনপির আইনজীবীদের অংশগ্রহণে মিছিলটি আদালত চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল।

এদিকে অবরোধের সমর্থনে সকাল ৭টায় নগরীর দরগাহ বাড়ি এলাকায় ঝঁটিকা বিক্ষোভ মিছিল করে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপি। মিছিল থেকে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়া হয়। 

অপরদিকে টানা ২ দিনের অবরোধে বরিশাল থেকে দূরপাল্লা রুটে সিমীত পরিসরে যানবাহন চলাচল ছাড়া জনজীবনে তেমন কোন প্রভাব পড়েনি। স্থানীয় রুটের বাস এবং লঞ্চ চলাচল করলেও যাত্রী কম

লঞ্চ টার্মিনালে প্রবেশের সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে নৌ-পুলিশ সদস্যদের। বিআইডব্লিউটিএর বরিশাল কার্যালয়ের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন বলেন, ‘স্বাভাবিকভাবেই লঞ্চ চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে।

 নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার এবং অটোরিকশা চলেছে অন্য দিনের মতো। নগরীর দোকানপাঠ, অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। 

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘নগরীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন।’

অনাকাংখিত ঘটনা রোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ এবং আনসার মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ