ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
আ’লীগের মনোনয়ন বোর্ডের সভা আজ

বরিশালের ২১ আসনে নৌকার হাল ধরছেন কারা !

বরিশালের ২১ আসনে নৌকার হাল ধরছেন কারা !
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে দুদিন আগেই শেষ হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ। বরিশাল বিভাগ থেকে মনোনয়ন দৌড়ে সামিল হয়েছেন দলের বিভিন্ন পর্যায়ের আড়াইশ নেতা। এদের মধ্য থেকেই চ‚ড়ান্ত হবে বিভাগের ২১টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী।


এজন্য আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বসছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা হবে। এখান থেকেই ঘোষণা হবে   নৌকার মাঝিদের নাম।


আর তাই মনোনয়ন পেতে শেষ মুহ‚র্তে জোর লবিং-তদবির চালিয়ে যাচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। কেন্দ্রীয় নেতা এবং মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছে ধরনা দিচ্ছেন তাঁরা। তবে কোন লবিং-তদবিরে নয়, বরং দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই মনোনয়ন চ‚ড়ান্ত হবে বলছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

যদিও আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র বলছেন, ‘দেশের সংসদীয় ৩০০ আসনের মধ্যে গুরুত্বপূর্ণ আসনগুলোতে এরই মধ্যে অনেক প্রার্থী চ‚ড়ান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে বরিশালের বেশ কিছু আসন। আসনগুলোতে বর্তমান সংসদ সদস্যদের ওপরই আস্থা রাখছেন দলের প্রধান।


এর মধ্যে বরিশাল-১ (গৗরনদী-আগৈলঝাড়া) আসনটি অন্যতম। আসনটিতে একমাত্র মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ। তাই আগেভাগেই তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টি চ‚ড়ান্ত হয়ে আছে।


এদিকে, বরিশাল-২ আসনটি রয়েছে আলোচনায়। আসনটির বর্তমান সংসদ সদস্য শাহে আলমের বিরুদ্ধে একাট্টা স্থানীয় আওয়ামী লীগ। তার ওপর এ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। এর বাইরে একাধিক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেও আলোচনায় রয়েছেন এ দুজন নেতা।  
তাছাড়া বরিশাল-৩ আসনটি বরাবরই আওয়ামী লীগের সরিক দল ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়। জাতীয় পার্টি জোটবদ্ধ নির্বাচনে না গেলে ৬ আসনে প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল হাফিজ মল্লিক ও অথবা বিশ্বাস মুতিউর রহমান।


তাছাড়া বরিশাল-৩ আসনে এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ার দাবি স্থানীয়দের। এ কারণে দলীয় মনোনয়ন চেয়েছেন একাধিক নেতা। এদের মধ্যে আলোচনায় আছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুর রহমান হাওলাদার, আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান এবং ব্যবসায়ী মিজানুর রহমান। দলীয় মনোনয়ন এই তিন তরুণ নেতার মধ্যেই থাকবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে বৃহৎ স্বার্থে এবারও আসনটি ওয়ার্কার্স পার্টিকেই দেয়া হতে পারে। এমনটি হলে সেখানে নৌকা প্রতীক এবারও শেখ মুহা. টিপু সুলতান প্রতিদ্ব›িদ্বতা করবেন।


বরিশাল-৪ আসন নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। কেননা আসনটিতে বর্তমান সংসদ সদস্য পংকজ নাথ। তার ওপর সেখানে মনোনয়ন চেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পদক শাম্মী আহমেদ। যে কারণে তাদের দুজনের মধ্যে মনোনয়ন লড়াইটা চলছে সর্বোচ্চ পর্যায়ে। তবে আসনটিতে পংকজ নাথকেই পুনরায় মনোনয়ন দেয়ার বিষয়ে নানা যৌক্তিকতা তুলে ধরছেন তার সমর্থকরা। আবার কেউ কেউ বলছেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করীমের নামটি। তিনিও দলের শীর্ষ মহলে লবিংয়ে পিছিয়ে নেই। মুলতঃ শাম্মী আহমেদ এবং আফজালুল করীম দুজনেই বর্তমান সংসদ সদস্য পংকজ বিরোধী শিবিরের লোক বলে পরিচিত।


এর বাইরে বরিশাল-৫ আসন নিয়ে আলোচনার যেন শেষ নেই। কেননা এ আসনে মনোনয়ন যুদ্ধে নেমেছেন সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। জনসমর্থন থাকলেও গত সিটি নির্বাচনে মনোনয়ন দেয়া হয়নি তাকে। তার মনোনয়ন না পাওয়ার নেপথ্যে ভ‚মিকায় ছিলেন সদর আসনের বর্তমান সংসদ সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। যিনি এই আসনে পুনরায় দলীয় মনোনয়ন চেয়েছেন। যে কারণে শামীম এবং সাদিকের মনোনয়ন লড়াইটা এখন অস্তিত্বের লড়াই হিসেবেও দেখছেন অনেকে। এদের বাইরে মনোনয়নের কথা ভাবতে গেলে উঠে আসছে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ব্যবসায়ী নেতা এসএম জাকির হোসেন ও আওয়ামী লীগ নেতা মাহাবুব উদ্দিন আহমেদ- বীর বিক্রমের নাম।


অপরদিকে, পটুয়াখালী-১ আসনে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন একাধিক নেতা। তবে আসনটিতে বর্তমান সংসদ সদস্য আফজাল হোসেনকেই পুনরায় মনোনয়ন দেয়া হবে বলে অনেকটা নিশ্চিত হওয়া গেছে। কেননা সদ্য অনুষ্ঠিত পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচনে একমাত্র প্রার্থী ছিলেন তিনি। বিনা প্রতিদ্ব›িদ্বতায় সংসদ সদস্য নির্বাচিত হলেও সংসদ সদস্য হিসেবে কাজ করার সুযোগ পাননি কেন্দ্রীয় আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক।


এছাড়া পটুয়াখালী-২ আসনে পুনরায় আসম ফিরোজের ফিরে আসার গুঞ্জন অনেকটা জোড়ালো। তবে পটুয়াখালী-৩ আসনে পরিবর্তনের গুঞ্জন থাকলেও ৪ আসনে বর্তমান সংসদ সদস্য মো. মহিবুর রহমান মনোনয়ন দৌড়ে এড়িয়ে আছেন। 


এর বাইরে ভোলার চারটি আসনে নতুন মুখ আসার সম্ভাবনা একেবারেই কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তেমনটি হলে ভোলা-১ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহম্মেদ, ভোলা-২ আসনে আলী আজম মুকুল, ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন এবং ভোলা-৪ আসনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবই পাবেন পুনরায় দলীয় মনোনয়ন।
অপরদিকে, ঝালকাঠি-১ আসনে পরিবর্তনের গুঞ্জন রয়েছে। তবে ঝালকাঠি-২ আসনে বর্ষীয়ান নেতা আমির হোসেন আমুর বিকল্প নেই বলে ভাবছেন অনেকে। তাছাড়া পিরোজপুর-১ আসনে বর্তমান সংসদ সদস্য এবং প্রাণীসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিমই থেকে যাওয়ার সম্ভাবনা বেশি।


অপরদিকে, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি-জেপি। আর তাই জোটভিত্তিক নির্বাচন রাজনীতির কারণে পিরোজপুর-২ আসনটি পুনরায় জেপিকেই দেয়া হতে পারে। সে ক্ষেত্রে এই আসনের বাসিন্দা জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুই থেকে যাবেন মনোনয়নের তালিকায়।
তবে পিরোজপুর-৩ আসনে পরিবর্তনের গুঞ্জন চলছে। সেই গুঞ্জনে উঠে আসছে পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের নাম। তিনি আসনটিতে মনোনয়ন নিশ্চিত হতে সর্বোচ্চ লবিং চালিয়ে যাচ্ছেন বলে তার ঘণিষ্টজনরা নিশ্চিত করেছেন।


অপরদিকে, বরগুনা-১ আসনে বর্তমান সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুই রয়েছেন আলোচনায়। তবে বিগত দিনে বরগুনায় বেশ কিছু আলোচিত এবং বিতর্কিত ঘটনার সাথে জড়িয়ে পড়ে বর্তমান এই সংসদ সদস্যের নাম। যে কারণে কেন্দ্রে কিছুটা ইমেজ সংকটেও আছেন তিনি। এ কারণে মনোনয়ন বঞ্চিত হলে ভাগ্য খুলতে পারে সাবেক সংসদ সদস্যের ভাই গোলাম সরোয়ার টুকুর। 


একইভাবে বরগুনা-২ আসনে বর্তমান সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। তিনি স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরেই সমালোচিত। যে কারণে আসনটির বৃহৎ একটি অংশ তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছেন। যে কারণে আসনটিতে তার অবস্থান অনেকটা নড়বড়ে মনে করছেন স্থানীয়রা। আর মনোনয়ন আলোচনায় এগিয়ে গেছেন স্থানীয় নারী নেত্রী সুলতানা নাদিরা। 


রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ‘আসন্ন নির্বাচনটি আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ। যে কারণে এ নির্বাচনে প্রার্থী মনোনয়নে ভুল করবেন না দলের সভাপতি শেখ হাসিনা। যে কারণে স্থানীয় পর্যায়ে আলোচনায় যেই থাকুক মনোনয়ন নির্ভর করছে তাঁর ওপর। তাই আসন্ন নির্বাচনে কে চরবেন আওয়ামী লীগের নৌকায় তা নিশ্চিত হওয়া যাবে আজ মনোনয়ন বোর্ডের সভা শেষে।


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ