ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

সুস্থ্য ও স্বাভাবিক শৈশবের নিশ্চয়তা শিশুর জন্মগত অধিকার: বিভাগীয় কমিশনার

সুস্থ্য ও স্বাভাবিক শৈশবের নিশ্চয়তা শিশুর জন্মগত অধিকার: বিভাগীয় কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিভাগীয় কমিশনার শওকত আলী বলেছেন, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম বন্ধে শতভাগ সফলতা আসবে। 

বুধবার সকাল সাড়ে ১০ টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ২০১০ বাস্তবায়ন সম্পর্কিত বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ বরিশালের ১২তম সভায় তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। 

বিভাগীয় কমিশনার বলেন, সুস্থ্য ও স্বাভাবিক শৈশবের নিশ্চয়তা সকল শিশুর জন্মগত অধিকার। শিশুর এই অধিকার বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে। দেশে বর্তমানে শিশু শ্রমিকের সংখ্যা কতো তা নির্ধারণে কাজ করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। 

এসব শিশুর ঝুঁকিপূর্ণ কাজ থেকে সরিয়ে এনে তাদের স্কুলগামী করতে হবে। এইলক্ষ্যে শিশুশ্রম নিরুৎসাহিত করতে সরকার স্কুলগামী শিশুদের নগদ অর্থ, খাবার ও বিনামূল্যে বইসহ নানা ধরনের সুবিধা দিচ্ছে।

তিনি আরো বলেন, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ২০২৫ সালের মধ্যে শিশুশ্রম বন্ধে শতভাগ সফলতা আসবে বলেও আশা প্রকাশ করেন বিভাগীয় কমিশনার।

 সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিপ্তরের উপমহাপরিদর্শক এইচ.এম. শাহাদাত সহ বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ