ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

গৌরনদীতে ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

গৌরনদীতে ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঘূর্ণিঝড় মিধিলি’র তান্ডবে বরিশালের গৌরনদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার দিনভর ভারি বর্ষনের কারনে উঠতি আমন ক্ষেত, বোরো ধানের বীজতলা, পানবরজ ও মৎস্য ঘের সহ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়াও শুক্রবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। 

গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানিয়েছেন, শুক্রবার মিধিলি’র তান্ডবে বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা-সানুহার পর্যন্ত গাছ পরে দুই ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। 

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কের ওপর থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, পুরো উপজেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের চেষ্টা চলছে। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ