ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ৭জন গ্রেফতার, ৬টি ককটেল উদ্ধার

উজিরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে ৭জন গ্রেফতার, ৬টি ককটেল উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় জামাতের নেতাকর্মীরা তফসিল ঘোষণার প্রতিবাদে ঝটিকা মিছিল করতে গেলে পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। এসময় সেখান থেকে  ৭ জন জামায়াতে নেতাকর্মিতে গ্রেফতার করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নতুন শিকারপুরে এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ। 

গ্রেফতারকৃতরা হলেন,  উজিরপুর উপজেলার মশাং গ্রামের মৃত মন্নান মোল্লার ছেলে জাহিদুল ইসলাম (২০), মোক্তার হোসেন সিকদারের ছেলে গোলাম কিবরিয়া(২৪), চকমান গ্রামের ইয়াকুব ফকিরের ছেলে মাহাবুব ফকির (১৯), চকমান গ্রামের রেজাউল তালুকদারের ছেলে রাকিবুল ইসলাম (১৮), চকমান গ্রামের খলিলুর রহমান তালুকদারের ছেলে সায়মন তালুকদার(২০), বরিশাল সদর থানার হারুন অর রশিদ আকনের ছেলে মেহেদী হাসান (২০),বাগেরহাট জেলার মৃত মাসুম বিল্লাহ'র ছেলে আবু সাঈদ হাওলাদার (২৫)। 

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে নতুন শিকারপুর এলাকায় জামায়াত সদস্য  ঝটিকা মিছিল  ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা করলে ৭জনকে গ্রেফতার করা হয়।এসময় তাদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানান ওসি। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ