ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

নতুন শিক্ষা পদ্ধতিকে স্বাগত জানিয়ে বরিশাল জিলা স্কুলের শোভাযাত্রা

নতুন শিক্ষা পদ্ধতিকে স্বাগত জানিয়ে  বরিশাল জিলা স্কুলের শোভাযাত্রা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

নতুন শিক্ষা পদ্ধতিকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা করেছে বরিশাল জিলা স্কুলের শিক্ষক,শিক্ষার্থীরা। বৃহস্পতিবার জিলা স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার জিলা স্কুলের সামনে এসে শেষ হয়।  শোভাযাত্রার ব্যানারে লেখা ছিল-নিরাপদে,সতস্ফুরতভাবে আনন্দের সাথে বার্ষিক মূল্যায়ন উৎসবে অংশগ্রহণ করতে চাই। স্লোগানেও তারা একই কথা বলেন।

জিলা স্কুলের শিক্ষকদের দাবি, সরকার প্রবর্তিত বর্তমান শিক্ষা পদ্ধতি আধুনিক ও যুগোপযোগী। আমরা চাই এই ব্যবস্থা সফল ভাবে বাস্তবায়ন হোক। তারা আরো বলেন,একটি মহল অভিভাবকদের ভুল বুঝিয়ে শিক্ষা পদ্ধতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। যা কখনোই কাম্য নয়।

শোভাযাত্রা শেষে হরতাল অবরোধ বন্ধে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তারা। একই সাথে নতুন শিক্ষাক্রম সঠিক ভাবে বাস্তবায়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতাও কামনা করা হয় এই কর্মসূচি থেকে। তবে এই শোভাযাত্রা দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানিয়েছেন, নতুন এই শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের কোনো কাজে আসবে না।

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ