ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

তফসিলকে স্বাগত জানিয়ে বরিশালে আওয়ামী লীগের আনন্দ মিছিল

তফসিলকে স্বাগত জানিয়ে বরিশালে আওয়ামী লীগের আনন্দ মিছিল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্বাদশ সংসদ নিবাচনের তফসিল ঘোষণার খবরে বরিশাল নগরীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। বরিশাল সদর আসনে মনোনয়ন প্রত্যাশী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছে।

এর আগে সন্ধ্যা সাতটায় দ্বাদশ সংসদ নিবাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাবিবুল আউয়াল। শেষে তিনি তফসিল ঘোষণা করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের এই তফসিল ঘোষণার পরপরই বরিশাল নগরীতে সাদিকের নেতৃত্বে কালিবাড়ি রোডস্থ থেকে  মিছিল বের করা হয়।  মিছিলটি শহরের লাইন রোড, চকবাজার, ফজলুল হক অ্যাভিনিউ হয়ে বিবির পুকুর পাড়স্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে দিয়ে সংক্ষিপ্ত সভার মধ্যদিয়ে সমাপ্ত হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ