ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম

তফসিলকে স্বাগত জানিয়ে বাবুগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল 

তফসিলকে স্বাগত জানিয়ে বাবুগঞ্জে আওয়ামী লীগের আনন্দ মিছিল 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দ্বাদশ সংসদ নির্বানী তফসিল ঘোষণা করেছে ইলেকশন কমিশন । তফসিল ঘোষনার খবরে  নৌকায় ভোট চেয়ে আনন্দ মিছিল ,মিষ্টি বিতরন ও সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। বুধবার সন্ধ্যা সারে ৭টায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিছিল করা হয়।

মিছিলটি বরিশালের বাবুগঞ্জ  আওয়ামী লীগের কার্যলায় থেকে বের হয়ে স্টীল ব্রীজ সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় । 

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি মোস্তফা কামাল চিশতির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মৃধা মুহাআক্তার উজ-জামান মিলনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্না সাধারন সম্পাদক মাসুদ করিম লাভু,সেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, কৃষক লীগের সভাপতি মফিজুর রহমান পিন্টু, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জুয়েল মোল্লা, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফাইজুল হক ,যুগ্না আহ্বায়ক মুরাদ হোসেন, যুবলীগের নেতা ইয়াসিন আরাফাত সোহেল প্রমুখ। পরে স্থানীয় জনগনের মধ্যে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। 

এর আগে সন্ধ্যা সাতটায় দ্বাদশ সংসদ নিবাচন উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার মো. হাবিবুল আউয়াল। এবং শেষে তিনি তফসিল ঘোষণা করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের এই তফসিল ঘোষণার পরপরই উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে নামেন। 


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ