ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • লেবানন থেকে ফিরছে আরও ৪২২ বাংলাদেশি কর্মী

    লেবানন থেকে ফিরছে আরও ৪২২ বাংলাদেশি কর্মী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লেবানন থেকে আরও ৪২২ বাংলাদেশি কর্মী দেশে ফিরছেন। শুক্রবার বিকেলে ফিরবেন তারা। রাজধানী বৈরুতের শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে তদেরকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হবে।

    এর আগে বৃহস্পতিবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

    এর আগে গত ৮ মে ৪১৭ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। ১৫ ফেব্রুয়ারি থেকে বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।

    করোনায় দীর্ঘ মেয়াদি লকডাউন, রাজনৈতিক অস্থিরতায় চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ