ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর

    বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-কে বর্জ্য সংগ্রহে ব্যবহৃত অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা 'ওয়ার্ল্ড ভিশন'।

    বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশাল সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে আয়োজিত এক আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। 

    বিশ্বমানের সেবা ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার অংশ হিসেবে মোট ৮টি অপারেশন বক্স ভ্যান এবং ৩০টি বর্জ্য ফেলার বিন হস্তান্তর করে সংস্থাটি।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। 

    প্রধান অতিথির বক্তব্যে তিনি নগরীকে পরিষ্কার ও সুশৃঙ্খল রাখতে সরকারি-বেসরকারি সকল সংস্থার সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন এবং ওয়ার্ল্ড ভিশন-এর এই উদ্যোগের প্রশংসা করেন।

    হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব রুম্পা শিকদার, প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী ও মাহবুবুর রহমান।

    এছাড়াও ওয়ার্ল্ড ভিশন-এর পক্ষ থেকে সংস্থাটির বরিশাল অঞ্চলের ঊর্ধ্বতন ব্যবস্থাপক স্টিফেন হালদার রুভেন, প্রোগ্রাম অফিসার গণ এবং বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত এই আধুনিক পরিচ্ছন্নতা সামগ্রী ও বর্জ্য বহনের জন্য হস্তান্তরিত বক্স ভ্যানগুলো বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে কার্যকর ভূমিকা রাখবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ