ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার 

    স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের উত্তর ঝিকরহাটি গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার ঘটনায় আলী আকবর হাওলাদারকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, বরিশাল। 

    মঙ্গলবার গভীর রাতে মাদারীপুর সদর থানাধীন পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার কর‍া হয়।

    বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল এসআরবি-৮ ‍এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি। 

    এসআরবি-৮ ‍জানায়, মাদারীপুর জেলার সদর থানাধীন উত্তর ঝিকরহাটি গ্রামে সুমি আক্তার (২৪) এর সাথে প্রায় ২ বছর পূর্বে  আলী আকবর হাওলাদ‍ারের বিবাহ হয়।পরবর্তী  ‍আলী আকবর মাদকে জড়িয়ে পরে। বিভিন্ন সময় যৌতুকের জন্য তার স্ত্রী সুমি আক্তারকে  শারীরিক ও মানসিক নির্যাতন করতো। গত ১৩ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে  সুমি আক্তারকে  যৌতুকের টাকার জন্য মারধর করা হয়। ‍এতে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরের দিন ভাই মো.সজিব মোল্লা ও তার মা রুনা বেগম এবং বড় বোন নাজমা বেগম তাদের বাড়িতে গিয়ে দেখেন  সুমি আক্তার বসত ঘরে মৃত অবস্থায় পরে আছে।

    এ ঘটনায় সজিব মোল্লা বাদী হয়ে মাদারীপুর থানায় ‍একটি মামলা দায়ের করেন। পরবর্তী মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে এসআরবি-৮, সিপিসি-৩, মাদারীপুর গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় আলী আকবর হাওলাদার (৩০) কে গ্রেফতার করে। 

    পরে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে  লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি। 
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ