বাবুগঞ্জে আ’লীগের মহড়া ও শান্তি সমাবেশ

বাবুগঞ্জে বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে মহড়া ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে ওই মিছিল ও মহড়া অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি মোটরসাইকেল মহড়াটি রহমতপুর বাসস্টান্ড থেকে বের হয় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন হাট গিয়ে শেষ হয়। এছাড়াও রহমতপুর টু মীরগঞ্জ সড়কে মহড়া দিয়েছেন তারা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার কামাল হোসেন, দেলোয়ার হোসেন, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বীর প্রতীক রত্তন আলী শরীফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্না সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খানসহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এইচকেআর