ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

    এসএম জাকির হোসেনের মায়ের কুলখানী অনুষ্ঠিত

    এসএম জাকির হোসেনের মায়ের কুলখানী অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক মতবাদের সম্পাদক ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের মা মরহুমা খালেদা বেগমের রুহের মাগফেরাত কামনায় কুলখানী ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর নগরীর কলেজ রো মসজিদ সংলগ্ন জাহানারা ইসরাইল স্কুল প্রাঙ্গণে পরিবারের পক্ষ থেকে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    দোয়া-মোনাজাত অনুষ্ঠানে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু অংশগ্রহণ করেন।

    এছাড়াও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফয়জুল করিম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ, বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ছেলে আবিদুর রহমান সেরনিয়াবাত পর্তুশ, জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল সিটির প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু ও রফিকুল ইসলাম খোকন, জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীন, সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক স.ম ইমানুল হাকিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলমসহ সাংবাদিক, প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।

    উল্লেখ্য, গত ৩ নভেম্বর সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নগরীর কলেজ রো নিবাসী মরহুম অ্যাডভোকেট নেহাল হোসেনের সহধর্মিণী খালেদা বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছল। একইদিন শুক্রবার বাদ জুমা মরহুমার জানাজা নামাজ শেষে নগরীর মুসলিম গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ