ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ইয়াবাসহ আটক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য 

    ইয়াবাসহ আটক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে ছেড়ে আসা বাস থেকে ইয়াবাসহ সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্য ও তার সহযোগীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

    সোমবার (৬ নভেম্বর) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

    আটক দুইজন হলেন- বরিশাল জেলা পুলিশের কনস্টেবল পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া কনস্টেবল মো. আসাদুজ্জামান (৪০) ও সহযোগী মো. মাসুম আকন (৩৯)।  

    আসাদুজ্জামান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভাটিভাঙ্গা গ্রামের মৃত মজিদ হাওলাদারের ছেলে ও মাসুম ঝালকাঠির নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মন্নান আকনের ছেলে।

    মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে তল্লাশি চৌকি স্থাপন করেন। সকাল ১০টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহনের বাসে অভিযান চালান তারা। ওই বাস থেকে পুলিশের মাস্ক পরিহিত একজনসহ দুইজনকে আটক করা হয়। পরে তল্লাশি করে একজনের কাছ থেকে এক হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

    এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই ইশতিয়াক আহমেদ বাদী হয়ে মামলা করবেন বলে জানান তিনি।

    উল্লেখ্য, এর আগেও এই পুলিশ সদস্য মাদকসহ আটক হয়েছিলেন। সেই ঘটনায় বর্তমানে তিনি মাদক মামলায় ক্লোজ রয়েছেন।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ