ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ৩০ নভেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করার নির্দেশনা, শিক্ষার্থীদের পাঠ্যসূচি শেষ না হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা

    ৩০ নভেম্বরের মধ্যে সব পরীক্ষা শেষ করার নির্দেশনা, শিক্ষার্থীদের পাঠ্যসূচি শেষ না হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী বছরের জানুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ৩০ নভেম্বরের মধ্যেই সব স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়েছে সরকার। তবে নানা কারণে সব স্কুলে শিক্ষার্থীদের পাঠ্যক্রম শেষ না হওয়া ও নতুন শিক্ষা ব্যাবস্থা চালু করায় ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

    নাম প্রকাশ না করার শর্তে উদয়ন স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, একই স্কুলে কোচিংয়ে যাওয়া শিক্ষার্থী ও শুধু ক্লাসে থাকা শিক্ষার্থীদের আলাদা ভাবে পাঠদান করা হচ্ছে। কোচিং শিক্ষার্থীদের বিশেষ শিট দিয়ে দেয়া হচ্ছে আর ক্লাসের শিক্ষার্থীদের শুধু বই দাগিয়ে পড়তে বলছেন শিক্ষকরা। বিনিময়ে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে জনপ্রতি নেয়া হচ্ছে কমপক্ষে দেড় হাজার টাকা। তাই স্কুলের অন্যান্য অনেক অনুষ্ঠানের ক্ষেত্রেও এ বৈষম্য সৃষ্টি করা হয়েছে। অধিকাংশ বিদ্যালয়ে বিষয়টি প্রকাশ্যে চললেও এ নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।

    এদিকে শিক্ষকরা বলছেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করা হবে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিও শেষ করা হয়েছে।  

    বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, আমার ছেলে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। এখনো অনেক বিষয়ের পড়া শেষ করতে পারেনি। তিনি অভিযোগ করেন, যেসব শিক্ষার্থী বিদ্যালয়ের শিক্ষকের কাছে কোচিং করছেন, তারা পরীক্ষার জন্য বিশেষ সিট পাচ্ছেন। যা সাধারণ শিক্ষার্থীদের কখনো দেয়া হয় না। তাই ছেলের পরীক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছি।  

    এ ব্যাপারে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকুলার্স টলেন্ট টিনু  বলেন, এমন হওয়ার কথা নয়। শিক্ষার্থীদের পরীক্ষার সব বিষয় পড়ানো শেষ। তাঁর দাবি, যারা নিয়মিত ক্লাসে আসে না, তারা হয়তো অনেক কিছু মিস করতে পারে। তিনি বলেন, ষষ্ঠ, সপ্তম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা এখনো পাওয়া যায়নি। আশা করছি আজ (রোববার) এসে পৌঁছাবে। পরীক্ষা ঠিক সময়ের ভিতরে অনুষ্ঠিত হবে এবং সরকার নির্দেশনা সময়ের মধ্যে শেষ করা হবে। 

     নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, পরীক্ষা নেয়ার জন্য সকল প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। এতে অভিভাবকরা ক্ষুব্ধ কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নো কমেন্ট’।

    নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের বাবা বলেন, শিক্ষা ব্যবস্থায় রকারের নতুন নতুন নিয়মের কারণে ছেলে পরীক্ষা দেয়ার জন্য মানসিক ভাবে প্রস্তু‘তি নিতে পারেনি। এর মধ্যে পরীক্ষার সময় চলে এসেছে।  শিক্ষকরাও তাদের সব সাবজেট এই সময়ের ভিতরে শেষ করতে পারেননি। তাই ছেলে কি পরীক্ষা দিবে তা ভেবে উঠতে পারছি না। 

    বরিশাল সরকারী বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন বলেন, অভিভাবকদের ক্ষুব্ধ হওয়ার বিষয় না, বার্ষিক পরীক্ষাস্তপ্রস্তু‘তি সবসময়ই চলমান থাকে। শিক্ষার্থীদের সব বিষয়ে ইতিমধ্যে পড়ানো শেষ হয়েছে। 

    তিনি বলেন, সরকার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম দিয়েছে, তা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের মূল্যায়ন শেষ করা হবে। আগামী ৯ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অতিরিক্ত দেড় ঘন্টার সেসশন করানো হবে। ১৯ থেকে ৩০ নভেম্বরের মধ্যে তাদের মূল্যায়ন পরীক্ষা শেষ করা হবে। 


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ