আবুল হাসানাত আবদুল্লাহর শোক

বরিশাল সিটি কর্পোরেশনের ২০নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এর মা খালেদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমার পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান।
এইচকেআর