ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে পাখি শিকারীকে জরিমানা

    বরিশালে পাখি শিকারীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পরিযায়ী পাখি শিকার ও বিক্রির অপরাধে জহর লাল মণ্ডল নামে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন এ জরিমানা করেন।

    অর্থদণ্ডপ্রাপ্ত জহর লাল উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা।

    আগৈলঝাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বাকাল গ্রামে জহর লালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে বালিহাঁসসহ তিনটি অতিথি পাখি উদ্ধার করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনি স্বীকার করেছেন, বিভিন্ন সময় পরিযায়ী পাখি শিকার করে বিক্রি করেন। গত বছরও তিনি এটি করেছেন।

    জরিমানার টাকা পরিশোধ ও ভবিষ্যতে পরিযায়ী পাখি বিক্রি না করার মুচলেকা দেওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানান সাইদুর রহমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ