ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • ৩১ বিদেশি পর্যটক নিয়ে বরিশালে ভারতীয় প্রমোদতরী

    ৩১ বিদেশি পর্যটক নিয়ে বরিশালে ভারতীয় প্রমোদতরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুদিনের সফরে ৩১ পর্যটক নিয়ে বরিশাল এসেছে আরভি কিন্দাত প্যানডো নামের ভারতের একটি প্রমোদতরী। বুধবার (১ নভেম্বর) দুপুরে বরিশাল নৌ-বন্দর সংলগ্ন স্টিমার ঘাটে নোঙর করে প্রমোদতরীটি।

    বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম-পরিচালক মো. সেলিম জানান, প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো বুধবার দুপুর ১টায় বরিশাল স্টিমারঘাটে নোঙর করে। এতে অস্ট্রেলিয়ার ১২ জন, আমেরিকার চারজন, যুক্তরাজ্যের আটজন, কানাডার চারজন, সুইজারল্যান্ডের দুজন ও আয়ারল্যান্ডের একজন পর্যটক রয়েছেন। এছাড়াও ভারতের ২১ জন ক্রু রয়েছেন।


    তিনি আরও জানান, পর্যটকরা বৃহস্পতিবার সকালে পিরোজপুরের স্বরূপকাঠিতে ভাসমান বাজার ও পেয়ারা বাগান পরিদর্শন করে দুপুর ১২টার দিকে বরিশাল ফিরে স্টিমার ঘাট ত্যাগ করবেন।


    এর আগে বুধবার বিকেলে তারা বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন গির্জা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সন্ধ্যায় প্রমোদতরীতে ফিরে আসেন। তাদের পরবর্তী গন্তব্যস্থল চাঁদপুর।

    নগরীর অক্সফোর্ড মিশন গির্জা ফাদার জন এসপিডি জানান, বিভিন্ন দেশের খ্রিস্টান সম্প্রদায়ের ৩১ জন পর্যটক এসেছিলেন। এরা সবাই বয়স্ক। অবসর সময় কাটাতে তারা দেশ-বিদেশ ঘুরে বেড়ান। তারা চার্চ পরিদর্শন করে খুশি হয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ