ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলা, কনের চাচার মৃত্যুর ঘটনায় মামলা

    আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলা, কনের চাচার মৃত্যুর ঘটনায় মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় বিয়ে বাড়িতে হামলায় কনের চাচার মৃত্যুর ঘটনায় থানায় মামলা করা হয়েছে। নিহতের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে থানায় মামলা করেন।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের সেলিম সরদার (৩৬) গত ২৭ অক্টোবর ভাতিজির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। বিয়ের অনুষ্ঠান ও আতিথেয়তা শেষে বিকেলে বর-কনেকে বিদায় দেওয়ার সময় কনের মামা হৃদয়ের সঙ্গে বরের কথা-কাটাকাটি হয়।


    ওসি (তদন্ত) বলেন, এ সময় কনের মামা বরকে থাপ্পড় মারেন। এ নিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হলে কনের চাচা সেলিম সরদারসহ দুজন হৃদয় সরদারকে থামানোর চেষ্টা করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে কাঠ দিয়ে সেলিম সরদারকে আঘাত করা হয়।

    গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হলে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ অক্টোবর ভোরে তিনি মারা যান।

    মাজহারুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় নিহত সেলিম সরদারের স্ত্রী রোজিনা বেগম বাদী হয়ে আজ বুধবার সকালে থানায় মামলা করেন। মামলায় হৃদয়কে প্রধান আসামি করা হয়। তা ছাড়া পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও তিন-চারজনকে আসামি করা হয়।

    এ ব্যাপারে জানতে চাইলে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ