ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • চরফ্যাশনে বাগানে মিলল দুই যুব‌কের মস্তকবিহীন পোড়া লাশ

    চরফ্যাশনে বাগানে মিলল দুই যুব‌কের মস্তকবিহীন পোড়া লাশ
    ভোলায় মস্তকবিহীন দুই মৃতদেহ উদ্ধার- প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলার এক‌টি বাগান থে‌কে মস্তকবিহীন অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্প‌তিবার (৮ এ‌প্রিল) দুপুর‌ দেড়টার দি‌কে উপ‌জেলার আসলামপুর ইউনিয়‌নের ৪নং ওয়া‌র্ডের আসলামপুর গ্রা‌মের ভুঁইয়ার বাগান থে‌কে লাশ দুটি উদ্ধার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করে চরফ‌্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ম‌নির হো‌সেন মিঞা জানান, ‘বৃহস্প‌তিবার দুপু‌রে স্থানীয়রা ওই দুই যুব‌কের মস্তকবিহীন লাশ দে‌খে পু‌লি‌শে খবর দেন স্থানীয়রা।

    খবর পে‌য়ে আমরা ঘটনাস্থলে পৌছে লাশ দুটি উদ্ধার ক‌রি। ত‌বে মস্তকবিহীন থাকায় নিহতের পরিচয় শনাক্ত কর‌তে পা‌রে‌নি কে। তাছাড়া তাদের মস্তক দুটিরও খোঁজ পাওয়া যায়নি।

    তবে ওসি বলেন, ‘নিহদের বয়স আনুমা‌নিক ৩৫ থে‌কে ৪০ বছ‌রের ম‌ধ্যে হ‌বে। লাশ দুটি উদ্ধার করে ক‌রে ময়নাতদন্তের জন‌্য ভোলা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হয়েছে।

    তিনি বলেন, ‘মৃতদেহ উদ্ধারসহ পুরো বিষয়টির তদন্ত চলছে। পাশাপাশি সকল থানায় এ বিষয়ে মেইল পাঠানো হয়েছে। নিখোঁজের বিষয়ে কোন থানায় কেহ মামলা বা জিডি করেছেন কিনা সে বিষয়টিও  খোঁজ নিয়ে দেখা হচ্ছে।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ