বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠান সফলে প্রস্তুতি সভা

১৪ নভেম্বর বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষে ৩০টি ওয়ার্ডের নেতৃবৃন্দের সমন্বয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে নবনির্বাচিত মেয়রের নির্বাচন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহমেদ কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজের ভিপি মঈন তুষার সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এইচকেআর