ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে আ'লীগের প্রতিবাদ সমাবেশ 

    বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে আ'লীগের প্রতিবাদ সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্য সহিংসতা জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    পানি সম্পদ প্রতিমন্ত্রী ও সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্দেশনায় জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার রাতে নগরীর সদর রোডে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

    প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, এ্যাড. কে বি এস আহাম্মেদ কবির, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশীদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবীর, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অসীম দেওয়ান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার সহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। 

    পরে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা কেের বিনা উস্কানিতে।  বিএনপির কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়। এসময় বক্তারা আগামীতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহবান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ