ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সাংবাদিক নির্যাতন, হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

     সাংবাদিক নির্যাতন, হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় গত ২৮ অক্টোবর রাজনৈতিক কর্মসূচি চলাকালে সাংবাদিকদের উপর হামলা এবং পরদিন সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়া নিহতের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে কর্মসূচির আয়োজন করা হয়।

    সাংবাদিক ইউনিয়ন বরিশাল, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন ও নিউজ এডিটরস কাউন্সিল, সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত সাংবাদিক ফোরাম, বরিশাল ফটো সাংবাদিক পরিষদ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন, বরিশাল তরুন সাংবাদিক ফোরাম সংহতি প্রকাশ করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।

    প্রেসক্লাবের সহসভাপতি পুলক চ্যাটার্জির সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরদাউস সোহাগ, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, রাহাত খান, আযাদ আলাউদ্দিন ও অপূর্ব অপুসহ অন্যরা। 

    বক্তারা যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের উপর হামলা এবং সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। প্রতিটি ঘটনা তদন্ত করে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ