ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের মোটরসাইকেল মহড়া

    বরিশালে মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগের মোটরসাইকেল মহড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি ও জামায়াতের হরতালে নৈরাজ্য প্রতিরোধে বরিশালে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল মহড়া দিয়েছেন  সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

    নৈরাজ্য প্রতিরোধে রবিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করে মহানগর এবং জেলা আওয়ামী লীগ। 

    শান্তি সমাবেশ শেষে সাদিক আবদুল্লাহর নেতৃত্বে সোহেল চত্ত্বর থেকে একটি মোটরসাইকেল মহড়া বের হয়। আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল মহড়াটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  তবে হরতালের সমর্থনে নগরীতে বিএনপি-জামায়াতের কোন তৎপরতা দেখা যায়নি। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ