ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক : যাত্রী ছিল কম

    বরিশালে বাস-লঞ্চ চলাচল স্বাভাবিক : যাত্রী ছিল কম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বাস-লঞ্চ চলাচলে কেউ বাধা দেয়নি। যাত্রী কম বলে বাস চলাচল কম।

    লঞ্চেও একই অবস্থা।  রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে নগর ও জেলার কোথায় বিএনপি বা জামায়াতের মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।  

    বরিশাল নদী বন্দর থেকে জেলার আভ্যন্তরীণ ও জেলার বাইরের বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে যাত্রী কম বলে জানিয়েছেন বরিশাল থেকে ভোলাগামী সোহাগী-১ লঞ্চের মাস্টার নয়ন।  

    তিনি বলেন, দূরপাল্লার বাস চলাচল কম থাকায় যাত্রীর সংখ্যা কম। তবে অফিস সময়ে যাত্রী ছিল।  

    এদিকে বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনাল থেকে আভ্যন্তরীণ রুটে বাস চলতে দেখা গেছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে যাত্রী সংখ্যা কম থাকায় দেরিতে এবং কম বাস ছাড়া হচ্ছে। সকালে আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও কাউন্টারগেুলো খোলা ছিল।  

    বিআরটিসির বাসগুলো স্বাভাবিক সময়ে ছাড়ছে। অন্যান্য যানবাহন চলাচল করলেও সংখ্যায় কম।  

    এদিকে বেলা বাড়ার সথে সাথে দোকানপাট খুলতে শুরু করার পাশাপাশি স্কুল-কলেজ, ব্যাংক, অফিস-আদালত যথানিয়মে শুরু হয়েছে।

    হরতাল উপলক্ষে নগরে বাড়তি পুলিশ মোতায়েন আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েনের পাশাপাশি সড়ক-মহাসড়ক ধরে র‌্যাব-পুলিশের টহল অব্যাহত রয়েছে।  

    সকাল সাড়ে ৯টায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি জানান, সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। সবকিছু নজরদারির মধ্যে আছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ