হিজলায় মৎস্য কর্মকর্তার জিডির প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

বরিশালের হিজলা উপজেলায় দুর্ণীতিবাজ মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের নামে থানায় জিডি করার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার সময় উপজেলা চত্বর মাঠে উপজেলার কর্মরত সকল সংবাদকর্মীরা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুমনুর রহমান সোহাগ, সাংবাদিক নুর নবী, সুমন তালুকদার, সাইফুল ইসলাম, মিলন, মামুন, কাজির হাট থানার মানবাধিকার কর্মী রুবিনা ইয়াসমিন অন্তরা ও সাংবাদিক তারেক প্রমুখ।
সংবাদকর্মিরা বলেন, উপজেলার সিনিয়র দুর্ণীতিবাজ মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তারপরেও তিনি তার দুর্ণীতি থেকে বিরত থাকেনি। আগামী এক সপ্তাহের মধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষ ঐ দুর্ণীতিবাজ মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
উল্লেখ্য গত রোববার বেলা ১১ টার নৌপুলিশ মা ইলিশ আটক করে। এই মাছ বিতরণকালে মৎস্য কর্মকর্তা তার অফিসের কর্মচারী লুটপাট করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় পাশেই থাকা হিজলা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ক্যামেরা ছিনিয়ে নিয়ে প্রেসক্লাবে বিতরে প্রবেশ করে হামলা করে এম এম পারভেজ'র নেতৃত্বে তার লাঠিয়াল বাহিনী। এই সংবাদ ছড়িয়ে পড়লে সকল সাংবাদিক ছুটে আসে প্রেসক্লাবে মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের লাঠিয়াল বাহিনীর সকল সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনার জেরে হিজলা প্রেসক্লাবের উদ্দ্যোগে মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সহ ৫জন নামধারি ও ১০/১৫ জনকে অজ্ঞাত করে হিজলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, হিজলায় কর্মরত সাংবাদিকরা দীর্ঘদিন ধরেই মৎস্য অফিসের দুর্ণীতি ও চাঁদাবাজি সহ নানা অনিয়মের সংবাদ প্রকাশ হওয়ার কারণেই মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে এ ধরনের জঘন্যতম কাজে লিপ্ত হয়েছে।
বিগত সময়েও এ কর্মকর্তা অনেক সাংবাদিক কে সংবাদ না করতে ম্যানেজের ব্যার্থ চেষ্টা চালিয়ে আসছিলেন। আর এ সকল দুর্নীতি ও অনিয়মকে ধামাচাপা দিতেই সাংবাদিকদের বিরুদ্ধে হিজলা থানায় সাধারণ ডায়েরি করেছে মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।
এইচকেআর