ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • নতুন শিক্ষাক্রম বাতিলসহ ৮ দাবিতে বরিশালে মানববন্ধন

    নতুন শিক্ষাক্রম বাতিলসহ ৮ দাবিতে বরিশালে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নতুন শিক্ষা কারিকুলামের পরিবর্তন, পূর্বের নম্বরভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালুসহ আটদফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিবে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচি পালন করেন।

    মানববন্ধনে অভিভাবকরা বলেন, চলতি বছর থেকে নতুন শিক্ষাক্রম চালু করা হয়েছে। এ শিক্ষাক্রমে তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা নেই। চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বিষয়। নতুন শিক্ষাক্রমে তাত্ত্বিক বিষয়ের চেয়ে শিখন-কালীন মূল্যায়নকে বেশি জোর দেওয়া হয়েছে। তুলে দেওয়া হয়েছে সাময়িক পরীক্ষা।


    তাই নতুন কারিকুল সংস্কার বা বাতিল, ৫০-৬০ নম্বরে অন্তত দ্বিতীয় সাময়িক লিখিত পরীক্ষা চালু, নবম শ্রেণিতে বিভাগ করা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি ইনডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেড ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখাসহ আট দফা দাবি তুলে ধরেন অভিভাবকরা।


    মানববন্ধনে মোস্তাফিজুর রহমান, আইরিন আক্তার পপি, নুলুফা খানম, মাহাবুবুর রহমান পিন্টুসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ