বাবুগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মিজানুর রহমান

বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান।
গতকাল সোমবার রাতে তিনি উপজেলার কেন্দ্রীয় পূজা মণ্ডপ, পূর্ব রহমতপুর কালিবাড়ি, রহমতপুর বাজার, রহমতপুর হাট সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মিজানুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরও বলেন, এ নির্বাচনকে বানচাল করতে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন।
এইচকেআর