'বিএনপি নির্বাচনে না গিয়ে ক্ষমতায় বসতে চায়'

বিএনপি কথায় কথায় গনতন্ত্রের কথা বলে। অথচ তারা নির্বাচনে অংশগ্রহণ না করে ক্ষমতায় বসতে চায়। বিএনপির অবস্থা এখন বিয়ে না করে বাচ্চা আশা করার মতন।
জামায়াত-বিএনপির মুখে মুখে কুরআন-হাদিসের কথা, ইসলামের দোহাই দিয়ে তারা রাজনীতি করে। ফিলিস্তিনে মুসলিমদের উপর ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে জামায়াত-বিএনপিতো কোন বিবৃতি দিলো না, কোন প্রতিবাদ জানালো না। প্রতিবাদ জানালে যে যুক্তরাষ্ট্র বিরুদ্ধে যাবে।
তারা এখন ক্ষমতায় আসার জন্য যুক্তরাষ্ট্রের উপর ভর করেছে। ফিলিস্তিনিদের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইহুদিদের বর্বরতার বিপক্ষে বিবৃতি দিয়েছে। সাংবিধানিক ভাবে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর রাখা ও পাশে দরানো উচিত'।
সোমবার মুলাদী প্রেসক্লাব'র হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-৩ আসনের আওয়ামী মনোনয়ন প্রত্যাশী এসএম খালেদ হোসেন স্বপন এসব কথা বলেন।
পরে তিনি শারদীয় দূর্গা উৎসব উপলক্ষ্যে মুলাদী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও বিভিন্ন পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, খন্দকার কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি সিপু, মুলাদী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ি, বাবুগঞ্জ মুক্তিযুদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল করিম হাওলাদার, কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম ব্যাপারী, চাঁদপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল মোল্লাসহ বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এইচকেআর