মুলাদীতে সরকারের উন্নয়নের অগ্রযাত্রা তুলে ধরে মতবিনিময় সভা

মুলাদীতে আ’লীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রা,স্মাট বাংলাদেশ বিনির্ণিমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা মানুষের কাছে পৌছে দিতে মুলাদী প্রেস ক্লাবের শাহজাহা মাহমুদ হল রুমে গতকাল সোমবাব সকাল ১০টায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন মুলাদী-বাবুগঞ্জ (বরিশাল-৩) আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা কলেজের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মিজানুর রহমান হাওলাদার।
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান মুলাদী বাবুগঞ্জ আসনে আগামী নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী হলে এখানে আরও উন্নয়ণ সম্বব হবে।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে হবে। এ সময় তার সাথে মুলাদী উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচকেআর