ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত বেড়ে ২০

    ভৈরবে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত বেড়ে ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলী ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

    আহত হয়েছেন অনেকে। তবে ফায়ার সার্ভিস ১৫ জনের মৃতদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে। সোমবার  বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আমিনুল হক দুর্ঘটনার তথ্যটি জানিয়েছেন। ঢাকায় ফায়ার সার্ভিস সদর দপ্তর জানিয়েছে, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আট ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। 

    এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম সিকদার ২০ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুই ট্রেনের সংঘর্ষের ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আট ইউনিট পাঠানো হয়। 

    আরও ইউনিট প্রস্তুত করে রাখা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলমান জানিয়ে তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশগ্রহণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ