ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে ৫ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

    বরিশালে ৫ দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ কামালের পদত্যাগসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে সংগঠনের একাংশের সদস্যরা। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

    বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সিনিয়র সদস্য মো. রিয়াজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. রিপন, মো. টিটু ও মো. আনোয়ার প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৪ বছর ধরে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ কামাল নিজের ইচ্ছে মতো অর্থ আত্মসাতসহ সাধারণ সদস্যদের সদস্য পদ বাতিল করে বাইরের লোকজনকে সদস্য পদ দিয়েছেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে তার সদস্য পদ বাতিল করেছেন।

    বক্তারা শ্রমিকদের পক্ষে প্রতিবাদ করায় যাদের সদস্য কার্ড বাতিল করা হয়েছে তাদের অবিলম্বে সদস্য কার্ড ফিরিয়ে দেয়া, শ্রমিক না হয়েও যারা সদস্য কার্ড পেয়েছেন তাদের কার্ড বাতিল করা ও সাধারণ সম্পাদক শেখ কামালের পদত্যাগসহ ৫ দফা বাস্তবায়নের দাবি জানান। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ