ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাউন্সিলরের শাড়ি বিতরণ 

    সনাতন ধর্মাবলম্বীদের মাঝে কাউন্সিলরের শাড়ি বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সুলতান মাহমুদের উদ্যোগে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীর ৬০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। 

    রোববার বেলা ১১টায় রূপাতলী মাওলানা ভাষানী সড়কের নিজ বাসভবনের সামনে এ শাড়ি বিতরণ করেন তিনি।  এসময় উপস্থিত ছিলেন, প্রফেসর মাহমুদ আল কবির, ফজলুর মাহমুদ, মহানগর য়ুবলীগের সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, যুবলীগ নেতা সোহেল মাহমুদ সহ স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দরা। এছাড়া প্রতিদিনই গরীব অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়াচ্ছেন এই নবনির্বাচিত কাউন্সিলর। 

    পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের নির্দেশনায় কাউন্সিলর সুলতান মাহমুদ নির্বাচিত হওয়ার তিনমাসের মাথায় বেশ কয়েকটি জনসেবামূলক কাজ করেছেন।  এর মধ্যে প্রতিবন্ধিদের আর্থিক অনুদান, রোগী সেবায় এ্যাম্বুলেন্স সার্ভিস চালু ও সবশেষ শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীর মাঝে শাড়ি বিতরণ করেছেন তিনি। 

    এলাকার জনসাধারণের সেবা সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে আসছেন কাউন্সিলর মো. সুলতান মাহমুদ। বিগত দিনেও সফলতার সাথে ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন এই সফল কাউন্সিলর। জনসেবায় নিজেকে আত্মনিয়োগে কুড়িয়েছেন জনসাধারণের অকৃত্রিম ভালোবাসা।

    স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, সুলতান মাহমুদ নির্বাচনে যে সব ওয়াদা দিয়েছিলেন তার বেশিরভাগই এরি মধ্যে পুরণ করচ্ছেন। কাউন্সিলর হিসবে দায়িত্ব নেয়ার আগেই নিজ অর্থে তার সহযোগিতা আমাদের জন্য অনেক পাওয়া। এর আগেও এই ওয়ার্ডে অনেকই দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা আমাদের জন্য কিছুই করেনি। 

    রূপাতলী এলাকার বাসিন্ধা প্রতিবন্ধি জাহিদ হোসেন, রানা, দুলাল ও রুমা বেগম জানান, দায়িত্ব নিতে পারেনি তার ভিতরেই নিজ অর্থায়ণে আমাদের মতো প্রায় ৭৫ জন প্রতিবন্ধিদের ২ হাজার টাকা করে দিয়েছেন গরীবের কাউন্সিলর সুলতান মাহমুদ। তার এই সাহায্য পেয়ে অনেক খুশি আমরা। তিনি আমাদের পাশে আছেন থাকবেন এই আশাকরি। 

    একই এলাকার বাসিন্দা পুষ্প রারী, শিল্পি রানী, জোসনা রানী বলেন, এর আগেও পূজা হয়েছে, কিন্তু কখনো কোন কমিশনার আমাগো একখান কাপুর দেয় নাহ। সুলতান মাহমুদ কমিশনার হইয়া আমাগো খোঁজ খবর নেয়া শুরু করেছেন। 

    এর আগেও তিনি যখন কমিশনার ছিলেন না তখনও যতটুকু পেরেছেন আমাগো সাহায্য সহযোগিতা করেছেন। এবারের দুর্গা পূজা উপলক্ষে আমাগো মতো প্রায় ৬০০ পরিবারের সদস্যদের বাসায় ডেকে শাড়ি দিয়েছেন সুলতান মাহমুদ। ভগবানের কাছে তার সুস্থতা কামনায় দোয়া প্রার্থণা করেছি। 

    জানা গেছে, নির্বাচনী ইশতেহারে নবনির্বাচিত কাউন্সিলর সুলতান মাহমুদ ২৫ নম্বর ওয়ার্ডের অসহায়, দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের অসুস্থ হলে তাদের হাসপাতালে নেয়ার প্রয়োজনে বিনামূল্য এ্যাম্বুলেন্স দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

    তার ধারাবাহিকতায় নির্বাচনে বিজয়ী হওয়ার দুই মাসের মধ্যে সুলতান মাহমুদ এ্যাম্বুলেন্স দিয়েছেন। তবে খুব শ্রীর্ঘই আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মাধ্যমে এ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে বলে জানিয়েছেন সুলতান মাহমুদের মেয়ে জামাই যুবলীগ নেতা সম্রাট হোসেন। 

    এ ব্যাপারে ২৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সুলতান মাহমুদ বলেন, রূপাতলীবাসী আমাকে তাদের সেবা করার জন্য জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। তাই যতদিন বেঁচে থাকবো ততই দিন পর্যন্ত ওয়ার্ডবাসীর সেবায় কাজ করে যাবো। পাশাপাশি আমার দেয়া নির্বাচনী ইশতেহার পুরণ করার চেষ্টা করবো।  

    উল্লেখ্য, ২০০৮ সালে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন সুলতান মাহমুদ। তিনি ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সেসময় এলাকার সার্বিক জনকল্যাণমুখী নানাবিধ উন্নয়ন কার্মকান্ড বাস্তবায়ন করেছেন কাউন্সিলর সুলতান মাহমুদ।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ