মুলাদীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মিজানুর রহমান

সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে মুলাদীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান।
রোববার রাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মুলাদী পৌরসভার সার্বজনীন আখড়া, দত্ত বাড়ি এবং সিতার বাড়ি পূজামণ্ডপে গিয়ে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
পরিদর্শনকালে মিজানুর রহমান বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দুর্গোৎসব পালিত হবে, এটাই আমাদের কাম্য। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ পূজামণ্ডপে ঘুরতে আসাটা বাঙালীর ঐতিহ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করতে পারেন। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
এইচকেআর