উজিরপুরে একাধিক মামলার আসামি সুশীল মন্ডল গ্রেফতার

বরিশালের উজিরপুরে ১২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার উপজেলার পশ্চিম হারতা মনীন্দ্রনাথ মন্ডলের বাড়ির পিছনের বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকৃত হলো, হারতা ইউনিয়নের কাজীবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের সুধীর মন্ডলের ছেলে সুশীল মন্ডল (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহমেদ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম হারতা মনীন্দ্রনাথ মন্ডলের বাড়ির পিছনের বাগানে অভিযান চালিয়ে মাদক কারবারি সুশীল মন্ডলকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক কারবারি সুশীল মন্ডলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
এইচকেআর