ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • সরকারের পদত্যাগসহ ৬ দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা

    সরকারের পদত্যাগসহ ৬ দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ছয় দফা দাবিতে বরিশালে সমাবেশ ও পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট।

    বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।

    সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক অধ্যাপক আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জোলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, অধ্যাপক নিপেন্দ্রনাথ বাড়ৈসহ আরও অনেকে।


    সমাবেশে নেতরা বলেন, জনগণ ভোট দিতে চায় আর সরকার বারবারই ঘোষণা করছে নির্বাচনে কেউ আসুন বা না আসুক নির্বাচন হবেই। জনগণ নির্বাচনে অংশ নেবে কি নেবে না তাতে সরকারের কিছু যায় আসে না। এই সরকার আবারও ক্ষমতা দখল করতে চায়। ২০১৮ সালের মতো ২০২৪ সালেও আগের মতো ভোট করতে চায়। তাই পুলিশ আগের দিন ব্যলেট চায়। কিন্তু এদেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

    সমাবেশে সংসদ ও নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন চালু করা, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, পাচার করা অর্থ ফেরত আনা, প্যালেস্টাইনে জনগণের ওপর ইসরাইলের নৃশংসতা বন্ধ করার দাবি জানান তারা।


    পরে ছয় দফা দাবিতে নগরীর সদর রোড থেকে পদযাত্রা শুরু করে করে তারা। পদযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ