বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বলিশাল নগরীর নথুল্লাবাদ বাসর্টামিনাল এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নথুল্লাবাদ বাসর্টামিনাল সংলগ্ন ইয়াকুবআলী সুপার মার্কেট আল্লাহ ভরসা নামক হোটেল এন্ড রেস্তোরার সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলো, ঝালকাঠি জেলার ৬ নম্বর ওয়ার্ডের বড়বাড়ী সিরাজুল হকের ছেলে শাহআলম (৩৫)।
মঙ্গলবার সন্ধ্যায় বিয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়া সেলের উপ পরিদর্শক (এসআই) তানজিল আহম্মেদ। তিনি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর নথুল্লাবাদ বাসর্টামিনাল সংলগ্ন ইয়াকুবআলী সুপার মার্কেট আল্লাহ ভরসা নামক হোটেল এন্ড রেস্তোরার সামনে অভিযান চালান ডিবি পুলিশের একটি টিম। এসময় ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি শাহআলমকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসআই তানজিল আহম্মেদ।
এইচকেআর