ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • মাদকাসক্ত ও ইভটিজারদের কঠোরভাবে দমন করা হবে

    মাদকাসক্ত ও ইভটিজারদের কঠোরভাবে দমন করা হবে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী বলেছেন, শিক্ষাঙ্গণে মাদকাসক্ত ও ইভটিজারদের আনাগোনা, উৎপাত দেখা দিলে আমাকে ফোন দিবেন। তাদের কঠোরভাবে দমন করা হবে। বর্তমান সরকারের পক্ষ থেকে মাদক ও ইভটিজিংর ব্যাপারে জিরোটলাটেন্স দেখাতে বলা হয়েছে। এব্যাপারে সরকারিভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে।

    মঙ্গলবার দুপুরে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল ও কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভালো পড়াশোনার পাশাপাশি শিক্ষকদের সম্মান ও আচার-আচরণ ভালো করলে জীবনে নিশ্চিত সফলতা আসবে। এর ব্যতিক্রম হলে শিক্ষা জীবনেই ঝড়ে পরার আশংকা থাকে। এসময় তিনি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ভরাট ও রাস্তা মেরামতে বরাদ্দ দেওয়ার কথা বলেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাড়ী। 

    অধ্যক্ষ তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ আব্দুর রব হাওলাদার, সাবেক চেয়ারম্যান শামসুল আলম ফকির, গভর্ণিংবডির সদস্য নজরুল ইসলাম বাবলু সহকারী অধ্যাপক হোসেন, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, আমিনুর রহমান হুমায়ুন কবির, ইউপি সদস্য দুলাল আকন। 

    এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক রুহুল আমীন  সাদিয়া খানম, সাবিহা নাসরিন, কাজী ফাহমিদা ইসলাম, তারিকুল ইসলাম, তাপস মল্লিক সহ সকল শিক্ষকবৃন্দ। এসময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ