বাবুগঞ্জে কৃষকের রোপা আমন ধান রক্ষার দাবীতে কৃষক সমিতির স্মারকলিপি

বরিশালের বাবুগঞ্জে পোকার আক্রমণ থেকে কৃষকদের রোপা আমন রক্ষার দাবীতে উপজেলা প্রশাসনের কাছে স্মারক লিপি প্রদান করেছেন জাতীয় কৃষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসার বরাবর এ স্মারক লিপি প্রদান করেন।
স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, জাতীয় কৃষক সমিতি বাবুগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, জাতীয় কৃষক সমিতি বরিশাল জেলা কমিটির সদস্য মো. আনিচুর রহমান সবুজ, কৃষক নেতা মো. শহিদুল ইসলাম, মো. মোক্তার হোসেন খান, ছাত্রমৈত্রীর আহবায়ক আশিকুর করিম ঋতু, রহমতপুর ইউনিয়ন ছাত্রমৈত্রীর সহ সভাপতি যুবায়ের বিন জাহাঙ্গীর, সজল হোসেন, ছাত্রনেতা সাব্বির হোসেন প্রমুখ।
স্মারক লিপিতে উল্লেখ করেন দেশের দক্ষিণ জনপদের বাবুগঞ্জ উপজেলার সর্বত্র রোপা আপন ধানে মহামারী আকারে ধানের পাতা মোড়ানো পোকার আক্রমনে ইতোমধ্যে প্রায় অধিকাংশ জমির রোপা আপন ধান খেয়ে ফেলছে, ছাইয়ের মতো হয়ে আছে সারা মাঠ। এমনিতেই উৎপাদনকারী কৃষক উৎপাদিত পন্য ধানের কখনই লাভজনক মূল্য পায় না।
একদিকে সার, ডিজেল, সেচ, বিদ্যুৎ সহ কৃষি উপকরনের দাম বাড়ছে। অপর দিকে কৃষক উৎপাদিত ফসলের দাম না পেরে স্বর্বসান্ত হচ্ছেন। মানুষের খাদ্য নিরাপত্তা দিচ্ছে যে কৃষি খাত ও কৃষক তাদের বাঁচালে দেশ বাঁচবে। তাই রোপা আমনের এ মহামারী থেকে রক্ষা করতে সরকারী ভাবে কিটনাশক ছিটিয়ে এবং সরবরাহ করে কৃষকদের রোপা আমন ধান রক্ষা করতে পাশে দাড়ানোর জোর দাবি জানানো হয়।
এইচকেআর