ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশাল বিভাগে সরকারি ১৭টি কলেজে শিক্ষকদের ২য় দিনের কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বন্ধ

     বরিশাল বিভাগে সরকারি ১৭টি কলেজে শিক্ষকদের ২য় দিনের কর্মবিরতি, ক্লাস-পরীক্ষা বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বরিশাল বিভাগে সরকারি ১৭টি কলেজে ৩ দিনের সর্বাত্মক কর্মবিরতির দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। গত মঙ্গলবার শুরু হওয়া এই কর্মবিরতি কাল বৃহস্পতিবার শেষ হবে।  

    আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা অধিদপ্তরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বর্হিভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে এই কর্মবিরতি পালিত হয়।

    কর্মসূচীর দ্বিতীয় দিন বুধবার বরিশাল বিএম কলেজের শিক্ষকরা ক্লাস ও পরীক্ষাসহ সকল ধরনের একাডেমিক কার্যক্রম বাদ দিয়ে শিক্ষক মিলনায়তনে অবস্থান নেন। এসময় শিক্ষক নেতারা বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে তারা আশা করছেন। এরপরও দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে আগামীতে কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশালের সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার। 

    শুধু বিএম কলেজ নয়, বরিশাল বিভাগের ১৭টি সরকারি কলেজে চলছে শিক্ষকদের ৩ দিনের সর্বাত্মক কর্মবিরতি। এর ফলে সব কলেজে ক্লাস-পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ