ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের, শনাক্ত ৩০৭

    বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল ৫ জনের, শনাক্ত ৩০৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চার নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৩০৭ জনের। বুধবার (১১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।

    মৃতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার উজ্জলা বেগম (৭৫), বরগুনা সদর উপজেলার এমদাদুল হক (৬২), পটুয়াখালীর গলাচিপা উপজেলার আলো বেগম (৩৫), ভোলা জেলার দৌলতখান উপজেলার কুলসুম (৬০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার লাবনী আক্তার (২৮)। এর মধ্যে তিনজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুর সদর হাসপাতালে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছর এখন পর্যন্ত বরিশালের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৭ হাজার ৯৭৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৬ হাজার ৮৬১ জন। মারা গেছেন ১২৩ জন। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮৯ জন, ভোলা সদর হাসপাতালে নয় জন, বরগুনা সদর হাসপাতালে পাঁচজন, পিরোজপুর সদর হাসপাতালে ১২ জন ও পটুয়াখালীর দুই হাসপাতালে সাতজন ও ঝালকাঠি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।


    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশালে সর্বোচ্চ ১০৩, পটুয়াখালীতে ৫৯ জন, পিরোজপুরে ৬৪ জন, ভোলায় ১৮ জন, বরগুনায় ৫৩ জন ও ঝালকাঠিতে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ৯৯১ ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ