ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • তথ্যমন্ত্রীর সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক আক্কাস’র সৌজন্য সাক্ষাত  ঘুষ নেওয়া নৌ-পুলিশের ২ সদস্য বরখাস্ত ঝালকাঠিতে চিকিৎসককে ‘ভাই’ ডাকায় চিকিৎসা পেল না শিশু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার ড. আবদুল আলিম বছির পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান
  • বাকেরগঞ্জে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

    বাকেরগঞ্জে ১১ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ১১ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় ও জেলা কার্যালয়।


    অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক ইন্দ্রাণী দাস ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র।


    অপূর্ব অধিকারী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যর গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ