ছাত্রদল নেতার বাড়িতে বিয়ের দাবীতে তরুনীর অনশন

ফেসবুকে পরিচয়ের সূত্রধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বিয়ের প্রলোভনে বিভিন্নস্থানে এক স্কুল ছাত্রীর সাথে অবৈধ মেলামেশা করেছে সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আহবায়ক ইততেশাম পারভেজ।
এরপর বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করা হলে উপজেলার বড়দুলালী গ্রামের মামা বাড়িতে ডেকে এনে ঐ ছাত্রীকে রেখে পালিয়ে যায় পারভেজ। উপায়ন্তুর না পেয়ে বিয়ের দাবীতে প্রেমিক ইততেশাম পারভেজের বাড়িতে অনশন শুরু করেন নবম শ্রেনীতে পড়ুয়া প্রেমিকা তরুনী।
এসময় পারভেজের মামাসহ তার স্বজনরা তাকে মারধর করে ঘরে তালা ঝুঁলিয়ে আত্মগোপন করেছেন। সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই নাসির উদ্দিন বলেন, বিয়ের দাবিতে অনশন শুরু করা তরুনী মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, ওই তরুনীর আত্মহত্যার হুমকি দেওয়ার খবর পেয়ে গত রোববার দিবাগত রাতে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্যর জিম্মায় রাখা হয়েছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে ছাত্রদল নেতা ইততেশাম পারভেজের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এইচকেআর