মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বরিশালে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন। গ্রেপ্তার সেন্টু উপজেলার রামনগর গ্রামের সুলতান শরীফের ছেলে।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে গত রোববার দিনগত রাতে ঢাকায় অভিযান পরিচালনা করেন উপ পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) জসিম মিয়া।
পরে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সেন্টু শরীফকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর মাদারীপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আদালতের বিচারক সেন্টু শরীফকে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
এইচকেআর