নগরবাসীকে সামাজিক নিরাপত্তা দিয়ে দায়িত্ব পালন করেছি: মেয়র সাদিক আব্দুল্লাহ

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আমার দায়িত্বপালনকালে বরিশালবাসীকে একটি শান্তির শহর উপহার দিয়েছিলাম। ছিলনা কোন সন্ত্রাস, টেন্ডারবাজি, হাইজ্যাক ও ছিনতাই। নগরীর মা-বোনেরা নির্ভয়ে চলাফেরা করেছে।
সোমবার (৯ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল জেলা মহানগর মুক্তিযোদ্ধ সংসদ সন্তান কমান্ডের আয়োজনে মিলন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মেয়র সাদিক আবদুল্লাহ বলেন,আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আপনারা বার বার আমাকে সংসদ সদস্য দেখতে চাইলেইতো হবে না, মনোনয়ন দেওয়ার মালিক মাননীয় প্রধানমন্ত্রী। জননেত্রী প্রধানমন্ত্রীর সিদ্বান্ত চুড়ান্ত সিদ্ধান্ত। তিনি বরিশাল সদর আসনে যাকেই মনোনয়ন দেবেন আমরা সকলকেই নৌকাকে মাতার তাজ মনে করে কাজ করবো।
তিনি আরো বলেন, আমি বরিশাল নগরবাসীকে সামাজিক নিরাপত্তা দিয়ে মেয়রের দায়িত্ব পালন করেছি। আমি চাই সামনেও যেন এই নগরীতে শান্তি বজায় থাকে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে প্রচার করার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান সাদিক আবদুল্লাহ।
মহানগর মুক্তযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক ও বিসিসি কাউন্সিলর সাঈদ আহমেদ মান্নার সভাপতিত্বে ও সদস্য সচিব এহসান রাব্বীর সঞ্চলনায় মিলন উৎসবে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা মুক্তযোদ্ধা সংসদ সন্তান কমান্ড আহবায়ক হাসান মাহুমুদ বাবু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাহবুব উদ্দীন বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা প্রদিপ কুমার ঘোষ, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসাইন, বীর মুক্তিযোদ্ধা সন্তান ও মেয়র পত্নী লিপি আবব্দুল্লাহ।
এইচকেআর